২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মূর্তি চুরির ঘটনায় গ্রেপ্তার ১

খুলনার সোনাডাঙ্গা থানার গল্লামারী এলাকার রাধা মাধব মন্দির থেকে পাঁচটি মূর্তি চুরির ঘটনায় কবীর খলিফা নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

খুলনা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার সোনাডাঙ্গা থানার গল্লামারী এলাকার রাধা মাধব মন্দির থেকে পাঁচটি মূর্তি চুরির ঘটনায় কবীর খলিফা নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে পুরাতন চিড়ার মিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে ওই মন্দির থেকে এই মূর্তি এবং স্বর্ণালঙ্কার ও টাকা চুরির ঘটনা ঘটে। মন্দিরটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত। সোনাডাঙ্গা থানার ওসি মো: শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই চুরির ঘটনায় কবীরকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৩৭ ঘ.