২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানার ৫৩৫ শ্রমিক বরখাস্ত

শ্রমিক অসন্তোষের জের ধরে আশুলিয়ায় একটি পোশাক কারখানার ৫৩৫ জন শ্রমিককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 09:43 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

সাভার, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের জের ধরে আশুলিয়ায় একটি পোশাক কারখানার ৫৩৫ জন শ্রমিককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। রোববার মধ্যরাতে জামগড়া এলাকার পলমল গ্র"পের সাফা স্যুয়েটার্স লিমিটেডে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, ছাঁটাই শ্রমিকদের সব পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, সাফা স্যুয়েটার্সের শ্রমিকরা রোববার সকাল থেকে মজুরি বৃদ্ধির দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে। আশুলিয়া থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। পরে অসন্তোষ সৃষ্টির অভিযোগে ৫৩৫ জন শ্রমিককে বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ।" ওই কারখানায় মোট সাড়ে আটশ শ্রমিক রয়েছে জানিয়ে ওসি বলেন, রাতেই বরখাস্ত শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধ করা হয়েছে। সাফা স্যুয়েটার্স লিমিটেডের সহকারী মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার শূন্য পদে নতুন করে শ্রমিক নিয়োগ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫৪১ ঘ.