পটুয়াখালী, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে একটি খামারের বার্ড ফ্লু আক্রান্ত তিন হাজার সাতশ' মুরগি নিধন করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে জেলা শহরের টাউন জৈনকাঠি এলাকার মো. ঈছা মিয়ার খামারে এ নিধন কাজ চালায় জেলা প্রাণিসম্পদ বিভাগ। এতে সহায়তা করে জেলা প্রশাসন।
সদর উপজেলা বার্ড ফ্লু মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পর খামারটির ৩৭শ' মুরগি নিধন করে মাটিচাপা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৮ ঘ.
bdnews24