২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকার জাতীয় স্বার্থের উল্টোদিকে হাঁটছে'

জাতীয় স্বার্থ রক্ষার জন্য যা করা দরকার সরকার তার উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ ও রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আনু মুহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- জাতীয় স্বার্থ রক্ষার জন্য যা করা দরকার সরকার তার উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ ও রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আনু মুহাম্মদ। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বড় পুকুড়িয়ায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি স্থাপনের লক্ষ্যে [তাদের ভাষায়] জোর করে ভূমি অধিগ্রহণ তথা জীবন-জীবিকা ও পরিবেশের সর্র্বনাশ ও জাতীয় সম্পদ লুন্ঠনের চক্রান্ত রুখে দিতে এবং গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। আনু মুহাম্মদ বলেন, বড় পুকুড়িয়ায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি স্থাপনের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হচ্ছে যে মামলায় জামিন নাই। সমাবেশে অন্য বক্তারা জাতীয় প্রয়োজনে কয়লা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে জাতীয় সংস্থা গঠন করে জাতীয় সক্ষমতা বিকাশের দাবি জানান। শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনেসহ দেশব্যাপী এ বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পলিত হয়। সমাবেশ শেষে তারা মিছিল করেন। সমাবেশ আরো উপস্থিত ছিলেন তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মাদ শহীদুল্লাহ, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/এসআইএম/পিডি/২০৩৯ ঘ.