গোপালগঞ্জ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুর দুইটার দিকে গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত বরকতুল ইসলাম ওরফে বারকু ফকির সদর উপজেলা সুতিয়ারকুল গ্রামের আফসার ফকিরের ছেলে।
সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বারকু বেশ কিছুদিন ধরে তার প্রতিবেশী এক সৌদি প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার সকালে তাকে উত্ত্যক্ত করার পর ঘটনাটি থানায় জানানো হয়।
পরে দুপুর ১২ টার দিকে বারকুকে ঘোনাপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৪১ ঘ.
bdnews24