ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর দুই সহস্যকে আটক করেছে র্যাব।
তারা হলেন- মো. শামীম (২১) ও মো. সজিব (২২)। তারা দু'জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র।
র্যাব-২ এর উপপরিচালক মো. এরশাদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে ৯৪/১ নিউ এলিফ্যান্ট রোডের বাসার দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হিযবুত তাহরীরে বই ও পোস্টার উদ্ধার করা হয়েছে।
ওই বাসা থেকে হিযবুত তাহরীরের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হতো বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেটি/এমইউএস/এএল/১৫৫২ ঘ.
bdnews24