২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ২২ ঘর ভস্মীভূত

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক পল্লীতে অগ্নিকাণ্ডে ২২টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

সাভার, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক পল্লীতে অগ্নিকাণ্ডে ২২টি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আশুলিয়ার বেরন এলাকায় আফাজ উদ্দিন শ্রমিক পল্লীতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে অগ্নি-নির্বাপক বাহিনী জানিয়েছে। ডিইপিজেড অগ্নি-নির্বাপক বাহিনীর স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা কর্মস্থলে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি জানান, অগ্নি-নির্বাপক বাহিনীর তিনটি ইউনিট আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রমিক পল্লীর মালিক আফাজ উদ্দিন দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৪৭ ঘ.