২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইন ভেঙে পদে ছিলেন ইউনূস

ড. ইউনূসকে শেষবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। এ কারণেই বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণের আদেশ দিয়েছে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসকে শেষবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। এর মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ লঙ্ঘিত হওয়ায় ক্ষুদ্রঋণের প্রবর্তক হিসেবে পরিচিত গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ইউনূসকে বুধবার ওই পদ থেকে অপসারণের আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক যে চিঠি পাঠিয়েছে, তাতে বলা হয়েছে, শেষবার তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। এ কারণেই তাকে অব্যাহতি দেওয়া হলো।" অবশ্য সন্ধ্যায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আয়োজিত এক ব্রিফিংয়ে বলা হয়, ইউনূস যথারীতি তার পদে বহাল আছেন বলেই ব্যাংকের আইন পরামর্শদাতারা মনে করেন। 'নির্দেশনা পালন হয়নি' মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। মেয়াদ শেষ হলে তা নবায়ণ করার সুযোগও রয়েছে। কিন্তু এ নিয়োগ বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন করাতে হয়। ড. মুহাম্মদ ইউনূসকে সর্বশেষ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পালন করা হয়নি।" বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়, 'এ মর্মে স্পষ্টীকরণ করা যাচ্ছে যে, যেহেতু অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পুনঃনিয়োগের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করা হয়নি, সেহেতু গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বহাল থাকা ও দায়িত্ব পালন বৈধ নয়।' ১৯৮৩ সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪(১) ধারা উল্লেখ করে চিঠিতে বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে৻ কিন্তু এই অনুমোদন না নিয়েই ১৯৯৯ সালে ড. ইউনূসকে অনির্দিষ্টকালের জন্য গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়৻ চিঠিতে বলা হয়, ''এমতাবস্থায় গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ এর ১৪(১) ধারা লংঘনের জন্য অধ্যাপক ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন হতে অব্যহতি দেওয়া হলো।" 'প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের' জন্য গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে লেখা এই চিঠির অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের সচিব ও গ্রামীণ ব্যাংকের সচিবকেও পাঠানো হয়েছে৻ এ অবস্থায় গ্রামীণ ব্যাংক নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে কি না জানতে চাইলে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, "সবার আগে আমাদের পরিচালনা পর্ষদের সভা করতে হবে। তারপর অন্য কিছু।" বাংলাদেশ ব্যাংক অপসারণের আদেশ জারি করার পর সন্ধ্যায় রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যলয়ে সাংবাদিকদের ডেকে 'ব্রিফ' করে ব্যাংক কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম সমন্বয়) জান্নাত-ই-কাওনাইন লিখিত বক্তব্যে বলেন, " গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ সংক্রান্ত আইনসমুহ যথাযথভাবে পালন করেছে। ব্যাংকের আইন পরামর্শদাতাদের মতে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস যথারীতি তার পদে বহাল আছেন।" এ বিষয়ে মোজাম্মেল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।" বয়সসীমা লঙ্ঘন ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই ইউনূস ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তার বয়স ৭০। অথচ বাংলাদেশের নিয়ম অনুযায়ী, কোনো বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ৬০ বছরের বেশি বয়সে ওই পদে থাকতে পারেন না। নির্ধারিত বয়সের বেশি সময় বেসরকারি ব্যাংকের প্রধান পদে থাকার কারণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স