২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদেশি বন্দুকসহ গ্রেপ্তার ২

নগরীর কোতোয়ালী থানার হাজারি গলি এলাকা থেকে একটি দুই নলা বিদেশি বন্দুকসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

চট্টগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালী থানার হাজারি গলি এলাকা থেকে একটি দুই নলা বিদেশি বন্দুকসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- নগরীর কাটা পাহাড় এলাকার মিন্টু দাশের ছেলে লিটন দাশ (২৫) ও হাজারি গলির অমি আচার্যের ছেলে মিঠু আচার্য (২৭)। বুধবার বিকাল ৫টার দিকে বায়েজীদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম ক্রেতার বেশে তাদের গ্রেপ্তার করেন। ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই যুবক অস্ত্র বিক্রি করছে খবর পেয়ে আমি ক্রেতার বেশে সেখানে যাই। তাদের কাছ থেকে বেলজিয়ামে তৈরি দুই নলা বন্দুকটি ৪০ হাজার টাকায় কিনে নেওয়ার কথা বলি। পরে অস্ত্র নিয়ে আসলে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২০৪৭ ঘ.