২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সখীপুরে বিদ্যুৎ কার্যালয়ে হামলা

লোডশেডিংয়ে প্রতিবাদে সখীপুর বিদ্যুৎ কার্যালয়ে ভাংচুর করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

টাঙ্গাইল, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিংয়ে প্রতিবাদে সখীপুর বিদ্যুৎ কার্যালয়ে ভাংচুর করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। স্থানীয় কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সখীপুরের কীর্তনখোলা, গজারিয়া, কালিয়ান পাড়াসহ ১২-১৩টি গ্রামের মানুষ প্রতিদিন ১৭/১৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকে। বারবার পরিস্থিতি উন্নতির জন্য তাগিদ দিলেও কর্তৃপক্ষ তাতে ব্যর্থ হয় বলে তারা অভিযোগ করেন। আবাসিক প্রকৌশলী আব্দুল হালিম মিয়া সাংবাদিকদের বলেন, "তিন শতাধিক জনতা লাঠি মিছিল করে বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে দরজা-জানালা ও চেয়ার-টেবিল ভাংচুর করে।" পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে আব্দুল হালিম জানান । সখীপুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৮নং ওয়ার্ডের শামিম আহমেদ ও কচুয়া গ্রামের আলামিনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮১৫ ঘ.