২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার এডিসিসহ দুই কর্মকর্তাকে আদালতে তলব

আদালত অবমাননার অভিযোগে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনেন্দ্র নাথ সরকার এবং কোতয়ালী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনেন্দ্র নাথ সরকার এবং কোতয়ালী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১০ মার্চ সকাল সাড়ে ১০টায় তাদের স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। একইসঙ্গে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করে তাদের কেন শাস্তি দেওয়া হবে না, তার কারণ জানাতে বলেছে আদালত। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকার নবাবপুর রোডের ১৯৬, ১৯৭ এবং ১৯৭/এ নম্বর বাড়ির মালিক আইয়ুব সিদ্দিকীর কাছ থেকে খাজনা নিতে অস্বীকার করায় বাড়ির মালিক আদালতে একটি রিট আবেদন করেন। গত বছরের ১৮ ফেব্র"য়ারি আদালত এক আদেশে ভূমি সচিব, ঢাকার জেলা প্রশাসকসহ উল্লেখিত দুই কর্মকর্তাকে ঢাকার নবাবপুর রোডের ১৯৬, ১৯৭ এবং ১৯৭/এ নম্বর বাড়ির মালিকের কাছ থেকে খাজনা গ্রহণের নির্দেশ দেয়। বাদীর আইনজীবী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০ দিনের নির্ধারিত সময়ের পরও খাজনা গ্রহণ না করায় আইয়ুর সিদ্দিকী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন। এই পরিপ্রেক্ষিতে আদালত তাদের ১০ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিলো। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২৩২৬ ঘ.