২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বিদ্যুৎ সংযোগ: মঙ্গলবার থেকে আবেদন গ্রহণ

নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন গ্রহণ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন গ্রহণ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সোমবার বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তবে যেসব আবেদন জমা আছে তাদের মধ্যে ক্রমানুসারে ৩০ শতাংশ গ্রাহককে মার্চে, ৩০ শতাংশকে এপ্রিলে এবং ৪০ শতাংশকে মে মাসে ডিমান্ড নোট ইস্যু করা হবে। ইতোমধ্যে আবেদনকারীদের মধ্যে ৩০ শতাংশ গ্রাহককে ১ মার্চ থেকে ডিমান্ড নোট ইস্যু করা হলেও তারা নতুন সংযোগ কবে নাগাদ পাবেন তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি বিদ্যুৎ বিভাগের সচিব। এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে মার্চে বৈঠক করে উৎপাদন-চাহিদা পরিস্থিতি পর্যালোচনা করে এসব গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, বর্তমানে সারাদেশে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন জমা পড়েছে ৩ লাখ ৮৮ হাজার ৭৪৯টি। এর মধ্যে ডিমান্ড নোট ইস্যু করা আবেদনের সংখ্যা ৭১ হাজার ৯৩৯টি। আর ডিমান্ড নোট ইস্যু হয়নি এমন আবেদনের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৩৩৬টি। বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় সরকার গত বছরের এপ্রিলে নতুন সংযোগ দেওয়া বন্ধ করে দেয়। প্রায় সাত মাস বন্ধ থাকার পর একই বছরের ৮ নভেম্বর সরকার শর্তসাপেক্ষে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানার জন্য নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার অনুমতি দেয়। নতুন সংযোগের ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। তবে গবেষণাগারসহ বিশেষ ক্ষেত্রে এসি ব্যবহার করা যাবে। এক্ষেত্রে সংস্থা প্রধানের পূর্বানুমতির প্রয়োজন হবে। এছাড়াও নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী সিএফএল বাল্বের ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিলে তিন মাসের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা সময় বাড়িয়ে তা অক্টোবর পর্যন্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৯২৭ ঘ.