ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পথচারীকে ধাক্কা দেওয়ায় রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ের কাছে একটি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও দমকল বাহিনীর দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর তেজগাঁও ষ্টেশন কর্মকর্তা মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বলাকা পরিবহনের বাসটি যাত্রাবাড়ি থেকে উত্তরা দিকে যাচ্ছিল। মগবাজার রেলক্রসিংয়ে বাসটি একজন পথচারীকে ধাক্কা দেওয়ায় জনতা উত্তেজিত হয়ে এতে অগ্নিসংযোগ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৮৩৬ ঘ.
bdnews24