২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে হবিগঞ্জে মানিক মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

হবিগঞ্জ, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে হবিগঞ্জে মানিক মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মাহবুব উল হক এ রায় দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মো. আকবর হোসেন জিতু সাংবাদিকদের জানান, বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামের বাসিন্দা মানিক মিয়াকে (৩২) আদলত সশ্রম কারাদণ্ড; পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছে। ২০০৬ সালের ১০ সেপ্টেম্বর মানি যৌতুকের দাবিতে তার স্ত্রী শিরিনকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করে। তাদের ছয় বছরের একটি মেয়ে রয়েছে। এ ঘটনায় শিরিনের বাবা হাদিস মিয়া বানিয়াচং থানায় এই হত্যা মামলা দায়ের করেন। রায়ের পর মানিককে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পিপি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬৪৮ ঘ.