খুলনা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিম সুন্দরবনের কয়রার বনদস্যু রাজু বাহিনীর আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে।
ওই আস্তানা থেকে রাইফেল ও বন্দুকের ৬০টি বাট, ৪টি বুলেট প্র"ফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা শনিবার গভীর রাতে ও রোববার দিনভর অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
এ সময় বনদস্যুদের ব্যবহৃত ৮টি কুড়ে ঘর ও ৭টি পাহাড়া চৌকি পুড়িয়ে দেওয়া হয়।
কোস্টগার্ড গোয়েন্দা কর্মকর্তা লে. বদরুদ্দোজা জানান, কোস্টগার্ড ও কয়রা থানা পুলিশ শনিবার রাতে রাজু বাহিনীর সন্ধানে সুন্দরবনে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে কোস্টগার্ড সদস্যরা পশ্চিম সুন্দরবনের কয়রার আংটিহারার কাছে নিশান বাড়ী এলাকায় রাজু বাহিনীর আস্তানার সন্ধান পায়। সেখানে তল্লা
bdnews24