২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্যবসায়ী খুন

গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় মিলন ভূইয়া (৩০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় মিলন ভূইয়া (৩০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত মিলন গাজীপুর সদরের লক্ষ্মীপুরা এলাকার বাসিন্দা ছিলেন। শনিবার রাতে সদর উপজেলার উত্তর সালনা এলাকায় ন্যাশনাল পার্কের সামনে তিনি খুন হন বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ শ্রীপুরের নতুন বাজার এলাকা থেকে আমির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা সদর থেকে রাত ৮টার দিকে মিলন তার মামাতো ভাই শাজাহাননের সঙ্গে মটর সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। তারা ন্যাশনাল পার্কের ৪ নম্বর ফটকের কাছে এলে ১০-১২ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে মিলনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। হামলার সময় শাজাহান পালিয়ে বাঁচেন। মিলনকে পরে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোববার সকালে নিহতের মামা আক্তার হোসেন বাদি হয়ে জয়দেবপুর থানায় দুই জনের নাম উল্লে