২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে ঢুকে শিক্ষিকাকে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় বিদ্যালয়ে ঢুকে এক শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। (সংশোধিত-আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

পাবনা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় বিদ্যালয়ে ঢুকে এক শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। রোববার দুুপুরে আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আরিফা খাতুনের (২৫) স্বামী আলমগীর হোসেনও স্কুলশিক্ষক। এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বেলা ১২টার দিকে এক ব্যক্তি ছুরি নিয়ে ক্লাস রুমে ঢুকে শিক্ষার্থীদের সামনেই আরিফার ওপর ঝাঁপিয়ে পড়ে। তকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।" ওই সময় পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা প্রাণভয়ে দিগি