২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় বাসচালক নিহত

চাকা মেরামত করতে গিয়ে পেছন থেকে আসা ট্রাকের চাপায় নিহত হয়েছেন একটি বাসের চালক ও তার সহকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকা মেরামত করতে গিয়ে পেছন থেকে আসা ট্রাকের চাপায় নিহত হয়েছেন একটি বাসের চালক ও তার সহকারী। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঘুড়কা বেলতলা এলাকায় বগুড়া-সিরাজগঞ্জ সড়কে রোববার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত চালক গোলাম মোস্তফার (৪৫) বাড়ি কুমিল্লা সদরের দিকদায় গ্রামে এবং তার সহকারী বাবলু মিয়ার (৫০) বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার বাগবা গ্রামে। মহাসড়ক পুলিশের হাটিকুমরুল থানার ওসি নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোস্তফা ও বাবলু দিনাজপুরের পার্বতীপুর থেকে বাস নিয়ে আসছিলো। বেলতলায় বাসটির চাকা পাংচার হয়ে যায়। তারা সড়কের ওপর বাসের চাকা ঠিক করার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়।" ট্রাকচাপায় মোস্তফা ও বাবলু ঘটনাস্থলেই মারা যায়। ওসি নুরুন্নবী বলেন, লাশ দুটি হাটিকুমরুল থানায় আনা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৩৩৩ ঘ.