২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী ও মুন্সীগঞ্জে আগুনে অর্ধশত দোকান ছাই

পটুয়াখালীর দশমিনা ও মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর দশমিনা ও মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। শুক্রবার প্রথম প্রহরে এই আগুন লাগে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- পটুয়াখালী : দশমিনা উপজেলার নলখোলা বাজারে আগুনে অন্তঃত ২৬টি দোকান পুড়ে গেছে। দোকান মালিকদের দাবি এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। বাউফল থেকে অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি ব্যবসায়ী মালেক। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজমল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুন্সীগঞ্জ : শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ২৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। শ্রীনগর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে ইসলামিয়া হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। ঢাকা ও শ্রীনগর থেকে অগ্নি-নির্বাপক বাহিনীর সদস্যরা এসে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। বই ঘর লাইব্রেরির মালিক ওয়াসিম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার দোকানে প্রায় ৪৫ লাখ টাকার বই ছিলো। সব পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৫৮ ঘ.