ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয়ে এসেছে।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে এই পথে রেল চলাচল আবারো শুরু হয়।
আখাউড়া রেল জংশনের লোকোশেডের কাছে যাত্রীবাহী বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় দুপুর দেড়টা থেকে ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া লোকোশেডের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধারকারী একটি ট্রেন ইঞ্জিনটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়ে আসে।"
তিনি জানান, ট্রেনের ইঞ্জিনটি ঘুরিয়ে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার সময় এর ছয়টি চাকা লাইন চ্যুত হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24