২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি চায় না, ইউপি নির্বাচনে দলগুলো নাক গলাক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, যদিও এ বিষয়ে দলগুলোর সঙ্গে তাদের সংলাপের আয়োজন হয়েছে ব্যর্থ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, যদিও এ বিষয়ে দলগুলোর সঙ্গে তাদের সংলাপের আয়োজন হয়েছে ব্যর্থ। ইউপি নির্বাচন নিয়ে সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহস্পতিবার সংলাপের উদ্যোগ নেয় ইসি। তবে এতে একটি মাত্র দল এলডিপি অংশ নেয়। আয়োজনে তড়িঘড়ি করা হয়েছিলো স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে সিইসি জানিয়েছেন। কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে সিইসি বলেন, "নির্দলীয় এ নির্বাচনে দলগুলো মনোনয়ন প্রক্রিয়ায় (কে প্রার্থী হবে, কে হবে না, কাকে প্রত্যাহার করতে হবে) হস্তক্ষেপ করা ঠিক নয়। যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে। এতে বাধাগ্রস্ত করা দলের কাজ নয়। এ ধরনের অবস্থানে দলগুলোর মতামত আমাদের জানার ছিলো" "যে কোনো নির্বাচনই রাজনৈতিক। স্থানীয় সরকার নির্বাচনও রাজনীতির বাইরে নয়। তবে এ নির্বাচন কোনোভাবেই দলীয় নয় (নির্দলীয়)। দলের প্রভাব থাকলে এ নির্বাচন অনুষ্ঠানও জটিল হবে", বলেন তিনি। মার্চ মাসের শেষ দিকে এবং মে মাস জুড়ে প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসির। এর তফসিল বৃহস্পতিবারই ঘোষণার কথা। নির্বাচনের প্রচারে সাবেক ও বর্তমান মন্ত্রী, সংসদ সদস্যদের অংশগ্রহণে নিষেধাজ্ঞাসহ নির্বাচনী আচরণ বিধি অনুসরণের অনুরোধ করেন সিইসি। সা