সাভার, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সনাক্ত হওয়ায় সাভারে একটি খামারের সাড়ে ছয় হাজার মুরগি নিধন করেছে প্রাণিসম্পদ বিভাগ।
বুধবার রাতে উপজেলার দক্ষিণ রাজাশন এলাকার 'কেয়া পোল্ট্রি' নামের ওই খামারে নিধন কাজ চালানো হয়।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় জনিয়েছে, কয়েকদিন থেকে 'কেয়া পোল্ট্রি' খামারের মুরগি মারা যেতে থাকলে নমুনা পরীক্ষার জন্যে কেন্দ্রীয় রোগ অনুসন্ধানাগারে (সিডিআইএল) পাঠানো হয়। সেখানে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত করা হয়।
সন্ধ্যায় ওই খামারের মুরগি নিধনের নির্দেশ দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদুল আলম বলেন, রাত ৮টায় ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলীর উপস্থিতিতে সাড়ে ছয় হাজার মুরগি নিধনের কাজ শুরু করা হয়।
নিধন শেষে মরা মুরগি বস্তায় ভরে ৮ফুট মাটির নিচে চাপা দিয়ে জীবাণু নাশক ঔষধ ছিটিয়ে দেওয়া হয়।
এর আগে গত ১১ ফেব্র"য়ারি উপজেলার রাজাশন এলাকার ঘাসমহলের 'সুরেশ্বরী এগ্রো মহল' নামের খামারে এক হাজার ৭৮৪টি, ২০ ফেব্র"য়ারি কুটুরিয়া এলাকার 'দীপ পোল্ট্রি' ও কাঠগড়া এলাকার 'জয়নগর পোল্ট্রি এগ্রো হ্যাচারি' খামারের আট হাজার ৮০০টি বার্ড ফ্লু আক্রান্ত মুরগি নিধন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.
bdnews24