২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো ডয়চে ভেলে'র সেরা ব্লগ অনুসন্ধান

জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে'র সেরা ব্লগ অনুসন্ধানের সপ্তম আয়োজন বুধবার থেকে শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১১ মার্চ পর্যন্ত ব্লগের নাম প্রস্তাব করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে'র সেরা ব্লগ অনুসন্ধানের সপ্তম আয়োজন বুধবার থেকে শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১১ মার্চ পর্যন্ত ব্লগের নাম প্রস্তাব করা যাবে। ডয়চে ভেলে'র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাব পাওয়ার পর ২২ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিচারকদের রায় এবং অনলাইনে ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ হবে। ১২ এপ্রিল বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। ফেসবুক ও টুইটারের মাধ্যমে প্রতিযোগিতায় ব্লগের নাম প্রস্তাব করা যাবে। প্রতিযোগিতা সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে www. thebobs.com এ ঠিকানায়। ২০ জুন জার্মানির বন-এ ডয়চে ভেলে আয়োজিত গ্লোবাল মিডিয়া ফোরামের সম্মেলনে বিজয়ী ব্লগারদের পুরস্কার দেওয়া হবে। ডয়চে ভেলে'র বাংলা বিভাগের সম্পাদক আরাফাতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাসহ ১১টি ভাষার ব্লগাররা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ বছর সেরা বাংলা ব্লগ নির্বাচনে জুরি হিসেবে থাকছেন রেজওয়ানুল ইসলাম। রেজওয়ানুল ২০০৩ সাল থেকে ব্লগ লিখছেন। ২০০৫ সালে তিনি ইন্টারনেট কমিউনিটি গ্লোবাল ভয়েসেস অনলাইনের সঙ্গে যুক্ত হন। গত বছর সেরা বাংলা ব্লগ নির্বাচনে জুরি ছিলেন সামহোয়ারইনব্লগ-এর হেড অফ অ্যালায়েন্স সৈয়দা গুলশান ফেরদৌস জানা। ওই বছরই প্রথম বাংলা ভাষার ব্লগ প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়। আর সেরা ব্লগারের পুরস্কার জয় করেন আলী মাহমেদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর আন্তর্জাতিক জুরি হিসেবে থাকছেন চীনের ব্লগার ইসাক মাও ও বাহরাইনের নারী সাংবাদিক আমিরা আল হুসেইনি। ডয়চে ভেলের বেতার ও অনলাইন পরিবেশনার দায়িত্বপ্রাপ্ত প্রধান সম্পাদক মার্ক কখ বলেন, "আমরা মিডিয়ার এই শাখাটিতে বিভিন্ন ভাষার মধ্যে আলাপচারিতা সৃষ্টির প্রচেষ্টায় রয়েছি। সেক্ষেত্রে একটি লক্ষ্য হলো, যে সব দেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিত, সে সব দেশে ব্লগারদের সহায়তা করা। বিশেষ করে মিশর ও তিউনিসিয়ার সা