নীলফামারী, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি সংবলিত প্রচারপত্র বিতরণের সময় নীলফামারীর সৈয়দপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে সৈয়দপুর সদরের বাশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তারা করা হয়।
সোমবার ছিলো অমর একুশে ফেব্র"য়ারি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্র"য়ারি আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালায় পাকিস্তানের পুলিশ। এতে শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বারসহ আরো অনেকে। দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালিত হচ্ছে।
পুলিশ বলেছে, গ্রেপ্তার করা সমছের আলী (৩৫) উর্দুভাষী। তিনি সৈয়দপুর সদরের বাশবাড়ি এলাকার ওলি মাহমুদের ছেলে, থাকেন ঢাকার মীরপুরে।
সৈয়দপুর থানার ওসি জামালউদ্দীন সাংবাদিকদের জানান, সমছের আলীর কাছ থেকে বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, প্রচারপত্রে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, ১৯৭১ সালের ২ মার্চ নিহতদের সংখ্যা নির্ণয় করে বিচার, উর্দুভাষীদের নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি সহ ১৩ দফা দাবি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24