ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তিতে সমান অধিকারের জন্য মুসলিম উত্তরাধিকার আইন সংশোধনের পক্ষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার বিচার ও সংসদীয় বিভাগ আয়োজিত 'নারীর প্রতি সহিংসতা হ্রাসে সিডও সনদের কার্যকার করা' শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন প্রতিমন্ত্রী। এটি বিচার ও সংসদীয় বিভাগের আওতাধীন একটি প্রকল্প।
আইনমন্ত্রী শফিক আহমেদ উত্তরাধিকার আইনটি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে সংশোধন করার সুপারিশ করেন।
নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলার পরিমাণ বেশি উল্লেখ করে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান প্রতিমন্ত্রী।
কর্মশালায় ইংরেজিতে মূল প্রবন্ধ পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শওকত আরা হুসেইনের সমালোচনা করেন কামরুল ইসলাম।
তিনি বলেন, "যেখানে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চলছে, এমনকি সর্বোচ্চ আদালতেও আইন লেখার ক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দেওয়ার প্রক্রিয়া চলছে এমন সময়ে তিনি কেন এমন একটি বক্তব্য ইংরেজিতে দিলেন তা বুঝতে পারছি না।"
প্রতিমন্ত্রীর এ কথার পর শওকত আরা বলেন, "এতে নির্ধারিত ছিলো না বাংলা না ইংরেজিতে মূল বক্তব্য পড়তে হবে। এটি ব্যক্তিগত ব্যাপার।"
কর্মশালায় মুক্ত আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুলতানা নাসিরা খান, নাহিদ এম আহমেদ, আয়েশা খানম, সুলতানা কামাল, ব্যরিস্টার রাবেয়া ভুঁইয়া, সাংসদ মাহবুব আরা গিনি, সাংসদ তহুরা আলী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০২১ ঘ.
bdnews24