২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে টগর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জে টগর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে টগর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব শহরের হারুয়া এলাকার আব্দুল করিমের ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি মীর মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে টগরের বাবা শাহ নজরুল ইসলাম রাস্তায় রাজিবকে দেখে তার লোকজন নিয়ে ধাওয়া করেন। পরে পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। রাজিবের বিরুদ্ধে হত্যা ছাড়াও আরো ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। টগর হত্যা মামলায় তাকে সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। গত বছরের ৩ মার্চ কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় ঢাকার ইউডা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফকরুল ইসলাম শোভন ওরফে টগরকে (২০) সন্ত্রাসীরা হত্যা করে। এ ব্যাপারে টগরের বাবা শাহ নজরুল ইসলাম ১৫ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় মামলা করেন। এ মামলায় রাজিবকে প্রধান আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬১৯ ঘ.