২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ স্মরণ

শ্রদ্ধা আর ভালোবাসায় উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে যাদের রক্তে রঞ্জিত হয়েছিলো রাজপথ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রদ্ধা আর ভালোবাসায় উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে যাদের রক্তে রঞ্জিত হয়েছিলো রাজপথ। আর যার পথ ধরেই অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। মায়ের ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ২১ ফেব্র"য়ারি এখন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এ উপলক্ষে সোমবার রাজধানীসহ সারা দেশে বিভিন্ন অুনষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম প্রহর সোমবার প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার ফুল পড়ে শহীদ মিনারে। প্রথমে ফুল দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং এর এক মিনিট পর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর ১২টা ৭ মিনিটে জাতীয় সংসদের পক্ষে ফুল দেন ডেপুটি স্পিকার এম শওকত আলী। সোয়া ১২টার পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ১২টা ১৯ মিনিটে শহীদ মিনারে ফুল দেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। এরপর একে একে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কূটনৈতিক কোরের সদস্য, পরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, বাংলাদেশ পুলিশ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সরকারি কর্মকমিশন (পিএসসি), সেক্টর কমান্ডারস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাবি এলামনাই অ্যাসোসিয়েশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারেও। ১২টা এক মিনিটে প্রথমেই ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। এরপর একে একে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলম ও ওয়ার্ড কাউন্সিলররা, সাংসদ ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবুল কাশেম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট। ফুলে ভরা শহীদ বেদী রাতে বিশিষ্টজনরা শ্রদ্ধা নিবেদনের পরপরই রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভেঙে পড়ে জনস্রোত। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পলাশীর দিকের গেট। ভোরে শহীদ মিনারে নামে অযুত মানুষের ঢল। বিভিন্ন দল-সংগঠন শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি। ফুল হাতে সাধারণ মানুষও শামিল হয় একুশের এই মিছিলে। এক পর্যায়ে মানুষের সারি শহীদ মিনার থেকে পলাশী ছাড়িয়ে ইডেন কলেজের কাছাকাছি চলে যায়। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সকাল ৯টার দিকে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, প্রগতিশীল শিক্ষক ফোরাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রমৈত্রী, বিপ্লবী ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, শহীদ আসাদ পরিষদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বিশ্ব সাহিত্য কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, মানবাধিকার কমিশন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, উদীচী শিল্পগোষ্ঠী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের পক্ষ থেকেও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর এই পর্বটি নির্বিঘ