ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদমশুমারি বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা ও প্রচারণা কার্যক্রম চালানো হয়নি বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এক কর্মশালায়।
আসন্ন আদমশুমারি নিয়ে বিভাগীয় পর্যায়ের কর্মশালায় রোববার রাজধানীতে জেলা প্রশাসক ও সুশীল সমাজের প্রতিনিধিরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আগামী ১৫-১৯ মার্চ দেশে পঞ্চম আদমশুমারি পরিচালনা করবে। শুমারি অনুযায়ী জাতীয় ও স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা নবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)।
জনসংখ্যা, প্রবৃদ্ধি, খাদ্য, শিক্ষা, অবকাঠামো, চাকরি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক বিষয়সহ জনসংখ্যার অতীত, বর্তমান ও ভবিষ্যত প্রবৃদ্ধি সম্পর্কিত মূল্যায়ন ওই আদম শুমারির মাধ্যমে উঠে আসবে।
কর্মশালায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শাসসুর রহমান বলেন, "তৃণমূল পর্যায়ে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রচারণা কার্যক্রম শুরু হয়নি।"
তিনি বিবিএস জরিপকারীদের গ্রামীণ তথ্যকেন্দ্র, কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার ও মসজিদের ইমামদের কাছ থেকে এ বিষয়ে সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।
পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম জানান, প্রচারণার জন্য সহযোগিতা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে।
বিশ্বকাপ ক্রিকেটের কারণে প্রচারণা কার্যক্রম বিঘি
bdnews24