ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় শিষ্টাচার মেনেই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে 'যথাযথভাবে' আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
রোববার মন্ত্রণালয়ে বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
বিএনপি অভিযোগ করেছে, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে সরকার ক্ষুদ্র দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠতে পারেনি। সব কিছুতেই দেখা গেছে, নৌকা ও বঙ্গবন্ধু।
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনের পরদিনই বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও সরকারের কার্পণ্য ছিলো বলে অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব জানান, তিনিও আমন্ত্রণপত্র পাননি।
দেলোয়ার আরো বলেন, "অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। অতিথি সারিতে তাদের (আওয়ামী লীগ) দলের নেতাদের ছাড়া অন্য নেতাদের দেখা যায়নি। জাতীয় দৃষ্টিকোণ থেকে অন্যদের আমন্ত্রণ জানানো উচিত ছিলো।"
বিএনপির এ প্রতিক্রিয়ার জবাবে প্রতিমন্ত্রী বলেন, "সারাবিশ্ব যখন স্বীকার করেছে ক্রিকেটের ইতিহাসে এমন জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান ও সফল আয়োজন এর আগে কখনো হয়নি, ঠিক সে মুহূর্তে বিরোধী দলীয় নেত্রীকে উদ্বোধনী অনুষ্ঠানে যথাযথভাবে আমন্ত্রণ পত্র দেওয়া হয়নি বলে বিএনপি অভিযোগ এনে দেশের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24