২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একুশ সামনে রেখে সরগরম বইমেলা

মহান একুশে ফেব্র"য়ারিকে সামনে রেখে বাংলা একাডেমীর বইমেলা ছিলো সরগরম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহান একুশে ফেব্র"য়ারিকে সামনে রেখে বাংলা একাডেমীর বইমেলা ছিলো সরগরম। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ও বাংলাদেশের খেলা থাকায় আগের দু'দিন মেলা প্রাঙ্গনে তেমন ভিড় ছিলো না। কিন্তু রোববার মেলায় ভিড় জমে উঠে বইপ্রেমীদের। রোববার ঘোষণা করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১০। পাঁচটি ক্যাটাগরিতে ছয়জন এ বছর পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পুরস্কার প্রাপ্তদের সম্মাননা ও পদক দেওয়া হবে ২৬ ফেব্র"য়ারি। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান রোববার বিকাল সাড়ে ৫টায় মেলার তথ্য কেন্দ্র থেকে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন। পুরস্কার প্রাপ্তদের সবাইকে এক লাখ টাকা এবং একটি ক্রেস্ট দেওয়া হবে। মহাপরিচালক জানান, শনিবার একাডেমির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে পুরস্কারের জন্য নাম অনুমোদন করা হয়। এদিকে মেলায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের স্টলে পাওয়া যাবে জাতীয় শিক্ষানীতি ২০১০ এর কপি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর একটি কপি কিনে এটি মেলায় বিক্রির জন্য উদ্বোধন করেন। বাংলা একাডেমির তথ্যকেন্দ্রের পাশে এনসিটিবি একটি ছোট্ট স্টলে শিক্ষানীতির এই কপি বিক্রি করবে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন জানান, বিক্রির জন্য শিক্ষানীতির মোট দশ হাজার কপি ছাপা হয়েছে। প্রতি কপির দাম রাখা হবে ৭৫ টাকা। এর চাহিদা বাড়লে আরো কপি ছাপানো হবে। শিক্ষামন্ত্রী এ সময় বলেন, "জাতীয় শিক্ষানীতি ২০১০ সম্পর্কে সকলেরই জানার আগ্রহ রয়েছে। সে জন্যই সকলের নাগালের মধ্যে রাখতে এটি মেলায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, এনসিটিবির সদস্য অধ্যাপক আবুল কাশেম প্রমুখ। মেলার শেষ দিকের আমেজ পাওয়া যায় মেলায় লেখকদের উপস্থিতির হার দেখে। রোববার মেলায় এসেছিলেন আনিসুল হক, নাসরিন জাহান, সমরেশ মজুমদার, সৈয়দ শামসুল হক প্রমুখ। এদিন মেলায় ৮৭টি নতুন বই এসেছে। এর মধ্যে গল্পের বই ৮টি, উপন্যাস ১১টি, কবিতার বই ২৩টি, ভ্রমণমূলক বই ২টি, ইতিহাসের ৩টি, প্রবন্ধ ৪টি, রাজনীতির ২টি, গবেষণার ২টি, ছড়ার ৫টি, রম্য ও ধাঁধার বই ২টি, শিশুতোষ ৬টি, ধর্মীয় একটি, স্মৃতিচারণমূলক বই ৩টি, সায়েন্স ফিকশন, ভাষা আন্দোলন, বিজ্ঞান, নাটক ও অন্যান্য বই ১৫টি। এ ছাড়া কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনন্ত আহমেদের কবিতার বই রুদ্ধ দুয়ার খোলা জানালা, অসীম সাহার কবিতার বই সৌর রামায়ন, ইমদাদুল হক মিলনের উপন্যাস ফুলের বাগানে সাপ, শাহরিয়ার কবিরের গবেষণামূলক বই সভ্যতার মানচিত্রে যুদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/২০৩৮ ঘ.