২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ভাইয়ের হাতে খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার চনপাড়া পূর্ব গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা সাংবাদিকদের জানান, শৌচাগার তৈরি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আপন ভাইয়ের হাতে খুন হয়েছে এই ব্যক্তি। তাকে বাঁচাতে গিয়ে জখম হয়েছে বোন। রূপগঞ্জ থানার ওসি ফোরকান সিকদার জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। নিহতের নাম- শাহ আলম (৩৫)। তার বোন আহত শাহারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, ছোট ভাই সেকান্দার ও বড় ভাই আলমের সঙ্গে ঝগড়া হয় শাহ আলমের। এক পর্যায়ে তারা রাম দা দিয়ে শাহ আলমকে এলোপাতাড়ি আঘাত করে। তাকে বাচাঁতে গেলে তাকেও আঘাত করে দুই ভাই। আহত অবস্থায় তাদের দুজনকে বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎমকরা জানান শাহ আলমের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এমএসবি/২০৩৩ ঘ.