চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদ চৌমুহনী মোড়ে রোববার বাসের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছে।
পুলিশ জানিয়েছে, শেখ মুজিব সড়কে সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাজী আকবর আলী (৫০) আগ্রাবাদ বাদামতলী এলাকার জনাব আলী ম্যানশনের বাসিন্দা ছিলেন।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ওঠে পথচারী আকবরকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি আহত হন।
আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর পৌনে ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা মঈন বলেন, পুলিশ বাসটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছেন।
এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৪৩০ ঘ.
bdnews24