২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরের হাতে জামাই খুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মামা শ্বশুরের ছুরিকাঘাতে ভাগ্নি জামাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 05:15 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় মামা শ্বশুরের ছুরিকাঘাতে ভাগ্নি জামাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গোদারচালা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আউয়াল (৩৮) ওই এলাকার প্রয়াত কেরামত আলীর ছেলে। নিহতের ছেলে মাসুদ মিয়া সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৭টার দিকে টেপির বাড়ি গ্রামের আব্দুল আজিজ পূর্ব বিরোধের জেরে ভাগ্নি জামাই আব্দুল আওয়ালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে। শ্রীপুর থানা সহকারী উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, ওই ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.