২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে আদিবাসী অপহরণ

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলারঢাক থেকে শনিবার এক আদিবাসীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 05:14 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

রাঙামাটি, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলারঢাক থেকে শনিবার এক আদিবাসীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত বিজয় কান্তি চাকমা (৩৭) উপজেলার বিলছড়ামুখ গ্রামের প্রভাত শংকর চাকমার ছেলে। বিজয় চাকমার স্বজনরা জানান, সকালে বিলছড়ামুখ গ্রাম থেকে ইঞ্জিনবোট যোগে বিজয় চাকমা পরিবারের সদস্যদের সঙ্গে রাঙামাটি সদরে আসছিলেন। সকাল ১১টার দিকে শিলার ঢাক যাত্রী ছাউনীর ঘাটে তাদের নৌকা পৌছঁলে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে বিজয়কে নিয়ে যায়। তারা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিজয়ের বাবা প্রভাত শংকর চাকমার চিকিৎসার জন্য আনা ২০ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন সেটও নিয়ে যায়। বরকল সদর ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান প্রভাতকুমার চাকমা এবং সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিহারীরঞ্জন চাকমা অপহরণের কথা স্বীকার করেছেন। বরকল থানার উপ-পরিদর্শক ইদ্রিস হোসেন বলেন, তিনি অপহরণের বিষয়টি শুনেছেন। তবে কার এর সঙ্গে জড়িত তা তিনি জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.