২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইয়ের হাতে ভাই খুন

তুচ্ছ ঘটনা নিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বড়ভাই ও ভাইপোদের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বড়ভাই ও ভাইপোদের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পেশীনগর গ্রামে নিহত হন তৈয়ব আলি (৪৮)। এ ঘটনায় পুলিশ তৈয়বের বড়ভাই অমেদ আলিকে গ্রেপ্তার করেছে। তার দুই ছেলে পলাতক রয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, সীমানায় বেড়া দেওয়ার সময় দু'হাত জায়গা নিয়ে তৈয়বের সঙ্গে বড়ভাই অমেদ আলির ঝগড়া বাধে। এক পর্যায়ে অমেদ আলি, তার ছেলে জুল হক ও হাকিম লাঠি দিয়ে আঘাত করলে তৈয়বের মাথা ফেটে গুরুতর জখম হয়। হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তৈয়ব মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪১ ঘ.