ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে ফেব্র"য়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
তাদের আসার কথা কর্তৃপক্ষকে আগে জানানো হলে শহীদ মিনারের বেদীতে ওঠার জন্য আলাদা সময় বরাদ্দ দেওয়া হবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, মহান একুশে ফেব্র"য়ারি পালনের জন্য বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্ত্বর থেকে শিববাড়ী ও জগন্নাথ হলের পূর্বপাশ পর্যন্ত রাস্তায় ২০ ফেব্র"য়ারি সকাল ১০টা থেকে যান চলাচল বন্ধ থাকবে।
উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, "নিরাপত্তার স্বার্থে শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত স্টিকারয্ক্তু গাড়ী দোয়েল চত্ত্বর দিয়ে প্রবেশ করে কেন্দ্রীয় খেলার মাঠে অবস্থান করতে পারবে।"
"বিশ্ববিদ্যালয় এলাকা, আজিমপুর, দোয়েল চত্ত্বর, ঢাকা মেডিকেল ও আশপাশ এলাকায় চলাচলকারী গাড়ীর মালিক ও চালকদেরকে ঐ দিনের জন্য প্রযোজ্য রোড ম্যাপ অনুসরণ করতে হবে", বলেন তিনি।
উপাচার্য বলেন, "র্যাব, পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রমনা রেজিমেন্টের ক্যাডেট, রোভার স্কাউট ও রেঞ্জার সদস্যরা নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।"
ঢাবির প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বলা হয়, প্রথম দিকে তিনটি পর্যায়ে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে বেদী জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
প্রথম পর্যায়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
দ্বিতীয় পর্যায়ে ভাষা সৈনিকবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেক্টর কমান্ডারগন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করবেন।
তৃতীয় পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫৫ ঘ.
bdnews24