২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষংছড়িতে পিকআপ খাদে, নিহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পিকআপ খাদে পড়ে ছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয় তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

কক্সবাজার, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পিকআপ খাদে পড়ে ছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয় তিনজন। শনিবার দুপুরে উপজেলার দৌছড়ি ইউনিয়নের লেবুছড়ি-গর্জনিয়া বাজার সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ও লেবুছড়ি হাজির মাঠ এলাকার নুরুল আলম (১৮), পিকআপ শ্রমিক কাশেম আলী (৫২) ও আবদুর রশিদ (৪৫)। নিহত দুই শ্রমিকের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়ি এলাকায়। আহত তিনজনের মধ্যে দু'জন হলেন পিকআপ শ্রমিক নজির আহমদ (৩৮) ও আলী হোসেন (৪২)। অপরজন গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র সাহাদাত (১২)। নজির আহমদকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আলী হোসেন বলেন, পিকআপটি করে আনা ইট নামিয়ে দিয়ে দৌছড়ি ইউনিয়নের লেবুছড়ি থেকে ফিরছিলো। বেলা সাড়ে ১২টার দিকে একটি টিলার উঁচু-নিচু এলাকা পার হ্রয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দু'টি লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মাদ্রাসা ছাত্রটির লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৩ ঘ.