লালমনিরহাট, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম রেলওয়ে স্টেশনের পুরনো ঘরটি ভেঙে দিয়েছে স্থানীয় জনতা।
একতলা টিনশেডের ঘরটির টিন খুলে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় শুক্রবার দুপুরে এলাকার লোকজন এ ঘটনা ঘটায়।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোকছেদ আলী পুরাতন ভবনটি ভেঙে ফেলার কথা স্বীকার করেছেন। তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।
তবে কর্তৃপক্ষ যাতে নতুন ভবন নির্মাণ করে তার জন্য স্থানীয়রা এ কাজ করেছে বলে ঠিকাদারী প্রািতষ্ঠান দাবি করে।
লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত প্রায় ৮৫ কিলোমিটার নতুন রেললাইন স্থাপন, ২৯টি নতুন সেতু নির্মাণ ও নয়টি পুরাতন রেলস্টেশন অফিসের সংস্কার কাজের অংশ হিসেবে পাটগ্রাম রেলওয়ে ভবনটির টিন খুলে ছাদ ঢালাইয়ের পরিকল্পনা করা হয়।
ঠিকাদারী প্রতিষ্ঠান 'ম্যাক্স গ্র"প অব ঢাকা' এ কাজটির দায়িত্বে রয়েছে।
ম্যাক্স গ্র"পের প্রকৌশলী আর ডি শিং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়মিত সংস্কারের অংশ হিসেবে পাটগ্রাম রেলওয়ে স্টেশন ভবনটির কাজ চলছিল। কিন্তু নতুন ভবন করার জন্য স্থানীয় জনতা পুরাতন ভবনটি ভেঙে ফেলে।
"আমি বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি। রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ২/৩দিনের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করবেন," বলেন তিনি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আসাদুল হক ফাইলপত্র না দেখে কোনো কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন।
পাটগ্রাম থানার ওসি এতেসামুল করিম বলেন, এ ধরনের খবর শুনেছি তবে থানায় কেউ অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.
bdnews24