২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাস খাদে, নিহত ১

মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 06:03 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। রাজৈর থানার সহকারী উপ-পরিদর্শক সমীর কুমার জানান, বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। উপ-পরিদর্শক জানান, নিশান পরিবহনের বাসটি টেকেরহাট থেকে মাদারীপুরে আসার সময় সাধুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। তিনি জানান, আহতের মধ্যে ১৫ জন ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরো অন্তত ১৫ জনকে প্রাথমিক চিকিৎমসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৫৫ ঘ.