২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যনীতির খসড়া অনুমোদন করেছে জাতীয় কমিটি

জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১-এর খসড়া অনুমোদন করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। শিগগির এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১-এর খসড়া অনুমোদন করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। শিগগির এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে । মঙ্গলবার এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়। গত বছরের ১১ জুলাই গঠন করা হয় এই জাতীয় কমিটি। এতে জানানো হয়, কমিটির সভাপতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে মঙ্গলবার এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এর আগে জাতীয় কমিটির অধীনে গঠিত ১৩ সদস্যের ওয়ার্কিং কমিটি বেশ কয়েকটি বৈঠক করে। ২০০০ সালের জাতীয় স্বাস্থ্যনীতি পুনর্মূল্যায়ন ও হালনাগাদ করে একটি নতুন জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়নের উদ্যোগ নেয় বর্তমান সরকার। ২০০৯ সালের ২১ জুন এ উদ্দেশে একটি প্রাথমিক খসড়া প্রণয়ন করে আগ্রহী ব্যক্তি-প্রতিষ্ঠানের মতামতের জন্য এটিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়। এরপর মতামত ও পরামর্শ বিশ্লে