২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

মাগুরায় মঙ্গলবার এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 09:51 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

মাগুরা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় মঙ্গলবার এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বশির বিশ্বাস (৩০) সদর উপজেলার জাগলা গ্রামের বাবর আলী বিশ্বাসের ছেলে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলার জাগলা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, সোমবার বিকালে বশির স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি বশির। রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার জাগলার কচুগাড়ি মাঠে বশিরের গলা কাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।" হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানান রেজাউল। তবে বশির মাদকাসক্ত ছিল বলে জানান তিনি। বিিিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৫৪০ ঘ.