২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শিশুনীতির খসড়া অনুমোদন

এক থেকে ১৮ বছর পর্যন্ত সবাইকে শিশু হিসেবে স্বীকৃতি এবং সব শিশুকে মাধ্যমিক শিক্ষার আওতায় আনার প্রস্তাবসহ 'জাতীয় শিশু নীতি ২০১১'-এর চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 08:17 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক থেকে ১৮ বছর পর্যন্ত সবাইকে শিশু হিসেবে স্বীকৃতি এবং সব শিশুকে মাধ্যমিক শিক্ষার আওতায় আনার প্রস্তাবসহ 'জাতীয় শিশু নীতি ২০১১'-এর চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার সোমবারের বৈঠকে এ খসড়াটি অনুমোদন করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, "চূড়ান্ত খসড়ায় এক থেকে ১৮ বছর পর্যন্ত সবাইকে শিশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এসব শিশুদের বৈষম্যহীন সুরক্ষা দিতে প্রয়োজনীয় সব বিষয় এ খসড়ায় অন্তর্ভূক্ত করা হয়েছে।" আজাদ জানান, প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে অনুমোদিত শিশু নীতিতে। এদের জন্য সরকারিভাবে বিশেষ কার্যক্রম নেওয়ার কথাও বলা হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে প্রবাসী কল্যাণ এবং শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সা