২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্যুতের দাম সরকার বাড়ায়নি, বাড়িয়েছে বিইআরসি'

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে প্রধান বিরোধী দলের প্রতিক্রিয়ার জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দাম সরকার বাড়ায়নি। বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে প্রধান বিরোধী দলের প্রতিক্রিয়ার জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দাম সরকার বাড়ায়নি। বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তিনি বলেন, "বিইআরসি একটি স্বাধীন প্রতিষ্ঠান। বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন ছিলো বলেই তারা তা বাড়িয়েছে। তারা সুষ্ঠু ও সুন্দরভাবে কাজ করছে।" ৩৬০ মেগাওয়াট ক্ষমতার একটি কম্বাইণ্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বুধবার জাপানের মারুবেনি করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বিএনপি বলেছে, এতে জনদুর্ভোগ চরমে উঠবে। দলটি বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছে। উপদেষ্টা প্রধান বিরোধী দলের সমালোচনা করে বলেন, সবাই আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। বিএনপিও তাই দেখছে। তারা এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন করেনি। এখন নানা কথা বলছে। বিএনপির কথায় জনগণকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন এই জ্বালানি উপদেষ্টা। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে মন্তব্য করার আগে বিএনপি নেতাদের বিইআরসির কার্যালয়ে গিয়ে তাদের কার্যক্রম সম্পর্কে জানারও আহ্বান জানান তিনি। মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেন। প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম অন্তর্বতী সময়ের জন্য গড়ে চার টাকা থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে চার টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বর্ধিত দাম ১ ফেব্র"য়ারি থেকে কার্যকর হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৯৩০ ঘ.