নেত্রকোনা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে সোনালী ব্যাংকের একজন কর্মী নিহত হয়েছেন।
তার নাম আবুল কাশেম (৫০)। তিনি নেত্রকোনা সদর উপজেলার মদনপুর সোনালী ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পূর্বধলা থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল কাশেম সকালে পূর্বধলার কাতরাইল গ্রাম থেকে মোটর সাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন।
সকাল সাড়ে ৯টার দিকে পূর্বধলা রেলক্রসিং পার হওয়ার সময় তিনি ট্রেনের নীচে পড়েন। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি বলেন, "জি আর পি পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাতালে পাঠিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭২১ ঘ.
bdnews24