ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারের গত দু'বছরে সড়ক সংস্কারের ধীরগতি নিয়ে এবার সংসদে প্রশ্ন তুলেছেন সরকার দলীয় সাংসদ তোফায়েল আহমদ।
জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের জন্য নির্ধারিত প্রশ্নত্তোর পর্বে সস্পূরক প্রশ্ন করতে নিয়ে উন্নয়ন কাজে যোগাযোগ মন্ত্রণালয়ের কোনো অগ্রগতি নেই বলে উদ্বেগ প্রকাশ করেন তোফায়েল।
তিনি বলেন, "সরকারের বাকি তিন বছরে রাস্তা-ঘাট উন্নয়ন করতে না পারলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।"
তিনি বলেন, "গ্রামে গঞ্জে বিভিন্ন পথ ঘুরে রাস্তা-ঘাট উন্নয়নে গত দুই বছরে তেমন কোনো উন্নতি দেখিনি। স
bdnews24