ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প কারখানার কর্মপরিবেশ নিরীক্ষা ও সনদ প্রদানকারী সংস্থা ওয়ার্ল্ডওয়াইড রেসপনসিবল অ্যাক্রেডিটেড প্রোডাকশন (ডব্লিউআরএপি) ঢাকায় লিয়াজোঁ অফিস খুলেছে।
মঙ্গলবার এই অফিসের উদ্বোধন করা হয়। সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়, শফিউল্লাহ খাজা বাংলাদেশে ডব্লিউআরএপির ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবেন।
সংস্থার সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জেসেফ বলেন, "ঢাকায় অফিস খুলতে পেরে আমরা খুবই আনন্দিত। বহির্বিশ্বে বাংলাদেশে তৈরি পণ্যের চাহিদা বাড়ছে। আর আমরা শিল্প খাতের কর্মপরিবেশের উন্নয়নে প্রতিশ্র"তিবদ্ধ।"
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সালাম মুর্শেদী ডব্লিউআরএপি সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন, "বিদেশি ক্রেতারা এখন ডব্লিউআরএপি সনদ পাওয়া বাংলাদেশি শিল্পকারখানার পণ্য কিনতে পেরে আরো বেশি স্বস্তিতে থাকবেন।"
বাংলাদেশে দুইশ' শিল্পকারখানার ডব্লিউআরএপি সনদ রয়েছে।
সালাম মুর্শেদী বলেন, "এই সংস্থা শিল্পকারখানায় শ্রমিক সংশ্লিষ্ট বিষয়- যেমন তাদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে কি না, কাজের পরিবেশ যথাযথ রয়েছে কি না- এসব বিষয় পর্যবেক্ষণ করে সনদ দেয়। ডব্লিউআরএপি সনদ থাকলে বিদেশি ক্রেতাদের আর নিজস্ব পরিদর্শক দিয়ে এসব বিষয় নিরীক্ষা করতে হবে না।"
একটি কারখানার নিরীক্ষা সম্পন্ন করতে ডব্লিউআরএপি ছয় মাসের মতো সময় নেয়। নির্দিষ্ট সময় পরপর এই সনদ নবায়ন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/১৯১৯ ঘ.
bdnews24