মহসীনুল করিম
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ফ্রেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন এলাকায় স্থাপিত ২৬টি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) কর্তৃত্ব নিয়ে দুই মন্ত্রণালয়ের রশি টানাটানি অবসানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে দ্বন্দ্ব চলছে।
এ সপ্তাহেই দুই মন্ত্রণালয়ের সচিব বৈঠকে বসে এসব টিটিসির কর্তৃত্ব ভাগাভাগির বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে পারেন বলে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন সময়ে জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) অধীনে এ ২৬টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিগত চারদলীয় জোট সরকারের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন হলে ওই মন্ত্রণালয়ের অধীনস্থ হয় বিএমইটি। কিন্তু বিএমইটিকে ছাড়লেও ২৬টি টিটিসি'র কর্তৃত্বের দাবি ছাড়েনি শ্রম মন্ত্রণালয়। এ নিয়ে তখন থেকেই শ্রম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে রশি টানাটানি চলছিল। তবে টিটিসিগুলো এখনো বিএমইটি'র অধীনেই আছে।
বর্তমান সরকারের সময় একই মন্ত্রী এ দু'টি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এরপরও টানাটানি চলতে থাকে। স
bdnews24