২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের অপচয় বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

গ্যাসের অপচয় বন্ধের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসের অপচয় বন্ধের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমাদের এখানে গ্যাসের খুব অপচয় হচ্ছে। দিয়াশলাইয়ের একটা কাঠি বাঁচানোর জন্য সারাদিন চুলা জ্বালিয়ে রাখা হয়। এটা একটা পরিবারের জন্য অত্যন্ত বিপদজনক। এভাবে বহু অঘটন ঘটছে।' গ্যাসের অপচয় রোধে সিলিন্ডার চালুর কোনো পুরিকল্পনা সরকারের আছে কি না- প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান আব্দুর রাজ্জাক। জবাবে শেখ হাসিনা বলেন, 'আমরা গ্যাসের অপচয় রোধে গ্যাসের প্রি-পেইড মিটার ব্যবস্থা চালু করেছি। অপচয় রোধে সিলিন্ডার ব্যবহারই যুক্তিযুক্ত।' দেশে এখন সিলিন্ডারের দাম বেশি উল্লেখ করে তিনি জানান, দাম কমানোর জন্য সরকার দেশেই সিলিন্ডার তৈরি এবং গ্যাস সরবরাহের উদ্যোগ নিচ্ছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, 'আগে মনে হতো- আমাদের অফুরন্ত গ্যাস আছে। গ্যাস বিক্রির জন্য আমাদের ওপর চাপ ছিলো। গ্যাস বেচতে চাইনি বলেই আমরা ক্ষমতায় আসতে পারিনি।' এর আগে, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা ও সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদলের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, বিরোধীদল তার বিরুদ্ধে ইন্টারনেটে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। শেখ হাসিনা বলেন, 'ছিয়ানব্বই সালে স্লোগান দিয়েছিলাম- ১০ টাকা কেজিতে চাল খাওয়াবো। সেই বক্তৃতার ফুটেজ ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে তুলে দিয়ে বলা হচ্ছে- আমি ২০০৮ সালে এই বক্তৃতা দিয়েছি।' নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়ন রূপকল্প ও নির্বাচনী ইশতেহারের আর্থ-সামাজিক কর্মসূচি অর্জনের লক্ষ্যে 'ঝঃবঢ়ং ঞড়ধিৎফং পযধহমব : হধঃরড়হধষ ঝঃৎধঃবমু ভড়ৎ অপপপবষবৎধঃবফ চড়াবৎঃু জবফঁপঃরড়হ ওও (ৎবারংবফ)' প্রণয়ন করে যা ২০০৯ সালের ২৯ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদিত হয়। এ ধরনের একটি জাতীয় উন্নয়নের দলিল পুনর্বিন্যাস এবং প্রকাশ নিঃসন্দেহে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য। তিনি জানান, দেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী রূপকল্প হিসেবে সরকার 'বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা রূপরেখা (২০১০-২০১১)' শীর্ষক দলিলের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের অপেক্ষায় আছে। ষষ্ঠ পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা (২০১১-২০১৫) প্রণয়নের কাজ পুরোদমে চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, 'আগামী জুন মাসে এ পরিকল্পনা দলিল চূড়ান্ত হবে বলে আশা করা যায়।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৮৪৭ ঘ.