২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

নাটোর শহরের বন বেলঘরিয়া বাইপাস থেকে ফেনসিডিলসহ পুলিশের এক কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

নাটোর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরের বন বেলঘরিয়া বাইপাস থেকে ফেনসিডিলসহ পুলিশের এক কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন। বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার ইখতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পúতিবার আদালতে হাজির করলে তাকে নাটোর কারাগারে পাঠানো হয়। ইখতিয়ার রাজশাহী মহানগর দাঙ্গা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তিনি লালমনিরহাটের আদর্শপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কিছু সদস্য শহরের বনবেলঘরিয়া বাইপাসে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ৯৯ বোতল ফেনসিডিলসহ একটি ব্যাগ জব্দ করে। পরে ওই ব্যাগের মালিক ইখতিয়ার রহমানকে আটক করে। নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মালামালসহ তাকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৫৭ ঘ.