২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বোমা ফাটিয়ে টাকা ছিনতাই

ফেনী সদর থেকে এক ব্যবসায়ীর পাঁচ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ফেনী, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সদর থেকে এক ব্যবসায়ীর পাঁচ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকালে শহরের মহিপাল কমিউনিটি সেন্টার সংলগ্ন ফল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ খান জানান, ঢাকার বাদামতলীর ফল বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স মামুন ফ্রুট এজেন্সির ম্যানেজার মো. শাহজালাল দুপুরে মহিপালের বিভিন্ন ফল মার্কেটে বকেয়া টাকা সংগ্রহে আসেন। বিকাল ৩টার দিকে তিনি সোয়া পাঁচ লাখ টাকা সংগ্রহ করে মার্কেট থেকে বের হওয়ার পর ৮/১০ জন মুখোশধারী তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে এবং একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। শাহজালাল প্রাণে বেঁচে গেলেও হামলাকারীরা তার কাছ থেকে পাঁচ লাখ ২৫ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৯ ঘ.